চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপ

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্কহার আরও বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছেন। গত ১৫ এপ্রিল রাতে হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস জানিয়েছে, গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা। ২ এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যাও অন্তর্ভুক্ত ছিল ওই আদেশে।

এছাড়া, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে চীনা পণ্য আমদানিতে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

শুরুতে, ট্রাম্পের শুল্কারোপ অনেক দেশের ওপর কার্যকর ছিল, তবে ৭৫টির বেশি দেশ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার পর তাদের ওপর শুল্ক তিন মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন। তবে, চীন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে পাল্টা শুল্ক আরোপ করায় দেশটির ওপর শুল্ক বাড়ানো হয়। এর পর থেকেই দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন বাণিজ্য চুক্তির আলোচনায় ৭৫টির বেশি দেশের ওপর থেকে আরোপিত শুল্ক তিন মাসের জন্য তুলে নেওয়া হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত