রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠনের নেতা বলে জানা গেছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে গুলশান-২ এর ৮৩ নম্বর রোডের ওই বাসা থেকে তাদের আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, "চাঁদাবাজদের নেতৃত্বে ছিলেন রিয়াদ নামে এক যুবক। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য।"
ওসি আরও বলেন, “তারা এর আগেও ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। পরে আরও এক কোটি টাকা দাবি করতে গেলে ভুক্তভোগী পুলিশকে খবর দেন। এরপর আমরা অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করি।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫