চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬৭ জন। ফলে মোট প্রাণহানির সংখ্যা এখন ৫৮ হাজার ৬৭৭-এ পৌঁছেছে। বৃহস্পতিবার তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সাম্প্রতিক এই হামলাগুলোতে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন কিংবা রাস্তায় পড়ে আছেন। অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, শুধু মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২ জনের বেশি। এই ধরনের হামলায় ২৭ মে থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। তবে ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এর পর থেকে গত চার মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।

এদিকে, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পাশাপাশি গাজায় চলমান এই সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত