চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

কাল রাষ্ট্রীয় শোক, চলবে এইচএসসি পরীক্ষা

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কাল রাষ্ট্রীয় শোক, চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক দিবস পালনের বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে, এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।”

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষার বিষয়সমূহ:

  • রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র

  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)

  • ইতিহাস দ্বিতীয় পত্র / গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র

  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু এবং ১৭১ জনের বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বন্যা ও কারফিউ পরিস্থিতিতে কুমিল্লা, গোপালগঞ্জসহ কিছু এলাকার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে মঙ্গলবারের জাতীয় শোক উপলক্ষে পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কাল রাষ্ট্রীয় শোক, চলবে এইচএসসি পরীক্ষা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত