চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে নিহত ১২

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে নিহত ১২

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন বেসামরিক। আহত হয়েছেন আরও ৩১ জন।

থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের একটি কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। তবে কম্বোডিয়া এই হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন ও সামরিক আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে।

দুই দেশই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করছে। থাইল্যান্ড ইতোমধ্যে কম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

আসিয়ান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শান্তি আহ্বান জানিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। চীনও উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমাতে উদ্যোগ নেবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে নিহত ১২

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

featured Image

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন বেসামরিক। আহত হয়েছেন আরও ৩১ জন।

থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের একটি কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। তবে কম্বোডিয়া এই হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন ও সামরিক আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে।

দুই দেশই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করছে। থাইল্যান্ড ইতোমধ্যে কম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

আসিয়ান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শান্তি আহ্বান জানিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। চীনও উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমাতে উদ্যোগ নেবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত