চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৬ আগস্ট এই মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রিনা মুর্মু ও একেএম মঈনুল হক নিজেদের জবানবন্দি দেন। এ পর্যন্ত মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন, যারা সবাই মামলার ন্যায়বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৬ আগস্ট এই মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রিনা মুর্মু ও একেএম মঈনুল হক নিজেদের জবানবন্দি দেন। এ পর্যন্ত মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন, যারা সবাই মামলার ন্যায়বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত