বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

‘রাগ করলা’ ভাইরাল ইস্যুতে বিস্ফোরক নিলয় আলমগীরের বার্তা

নিলয়। ছবি: কোলাজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক সংলাপ। এই ভাইরাল কনটেন্টকে কেন্দ্র করে সাধারণ মানুষের অতিরিক্ত আগ্রহ ও প্রতিক্রিয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের একটি পোস্টে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে নিলয় লেখেন,
রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাও। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।

তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

এদিকে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ব্যক্তি আসলে কোনো কবিরাজ নন। তার নাম ঈমান আলী। তিনি একজন পেশাদার অভিনেতা। প্রায় ২০–২৫ বছর আগে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বর্তমানে এই ভাইরাল ট্রেন্ড এবং নিলয় আলমগীরের মন্তব্য দুটিই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

#নিলয়_আলমগীর #ভাইরাল_ইস্যু #রাগ_করলা

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

‘রাগ করলা’ ভাইরাল ইস্যুতে বিস্ফোরক নিলয় আলমগীরের বার্তা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক সংলাপ। এই ভাইরাল কনটেন্টকে কেন্দ্র করে সাধারণ মানুষের অতিরিক্ত আগ্রহ ও প্রতিক্রিয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের একটি পোস্টে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে নিলয় লেখেন,
রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাও। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।

তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

এদিকে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ব্যক্তি আসলে কোনো কবিরাজ নন। তার নাম ঈমান আলী। তিনি একজন পেশাদার অভিনেতা। প্রায় ২০–২৫ বছর আগে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বর্তমানে এই ভাইরাল ট্রেন্ড এবং নিলয় আলমগীরের মন্তব্য দুটিই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত