হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
৭ জুলাই (মঙ্গলবার) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
ঘোষিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. এহসানুল কবির অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মাসুদ রানা দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রুকনুজ্জামান রুকু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদওয়ান হাসান স্থান পেয়েছেন।
নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নতুন এই কমিটির হাত ধরে ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ নেতা-কর্মীরা।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬