সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত করা ও দ্রুত মুক্তির বিষয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে তার আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে তার দ্রুত মুক্তি কামনা করে পোস্ট দিচ্ছেন।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি এখনো দেশে ফেরেননি।
সব মিলিয়ে তার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬