শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিএনসি উদ্ধার করে মাদকের চালান

সৈয়দপুরে বাস থেকে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস থেকে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় সুলতানা রাজিয়া (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নোয়াখালীর হাতিয়া থানার বুড়িরচর এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলীর স্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি অভিযানকারী দল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুমনা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।

ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের মাওনা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস-এর একটি বাস সেখানে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের এফ-১ নম্বর আসনের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ব্যাগে মিলল ২৪ কেজি গাঁজা

ডিএনসি কর্মকর্তারা জানান, সুলতানা রাজিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের লকারে থাকা একটি অ্যাশ রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট এবং অন্য একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো আরও দুটি প্যাকেট পাওয়া যায়। নয়টি প্যাকেট থেকে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকার জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৪৬।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সুলতানা রাজিয়াকে মাদক মামলায় নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

Image

#মাদকবিরোধী_অভিযান #গাঁজা_উদ্ধার #সৈয়দপুর

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সৈয়দপুরে বাস থেকে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস থেকে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় সুলতানা রাজিয়া (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নোয়াখালীর হাতিয়া থানার বুড়িরচর এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলীর স্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি অভিযানকারী দল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুমনা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।

ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের মাওনা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস-এর একটি বাস সেখানে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের এফ-১ নম্বর আসনের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ব্যাগে মিলল ২৪ কেজি গাঁজা

ডিএনসি কর্মকর্তারা জানান, সুলতানা রাজিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের লকারে থাকা একটি অ্যাশ রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট এবং অন্য একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো আরও দুটি প্যাকেট পাওয়া যায়। নয়টি প্যাকেট থেকে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকার জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৪৬।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সুলতানা রাজিয়াকে মাদক মামলায় নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত