মূল পাতা

বিশ্ব

মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে যে, তারা শনিবার কেশম দ্বীপে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি এ ধরনের ৫৯তম ড্রোন। এর আগেও হরমুজ প্রণালির ওপর দিয়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছিল, যা আইআরজিসির দাবি অনুযায়ী ৫৮তম।

নজরদারি ও হামলার কাজে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন বাহিনী ব্যাপকভাবে এই রিপার ড্রোন ব্যবহার করে আসছে। সেন্সর ও অস্ত্রভেদে প্রতিটি ড্রোনের দাম ৩০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে বলে মার্কিন বিমান বাহিনীর তথ্য। ডিফেন্স টকসের প্রতিবেদন অনুযায়ী, বিমান বাহিনী সংগ্রহ বন্ধ করার পর ২০২৫ সালে এমকিউ-৯এ ড্রোনের উৎপাদন শেষ হয়ে যায় এবং এখন কম দামের ড্রোন বেশি সংখ্যায় কেনার পরিকল্পনা করছে বাহিনীটি।

এদিকে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এক পৃথক বিবৃতিতে হরমুজ প্রণালিতে যেকোনো জাহাজের চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষ করে যেসব জাহাজ তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখছে, সেগুলোকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এক রাতেই হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারের ক্ষতি এবং মার্কিন সরঞ্জাম ধ্বংস করার দাবি করেছে ইরানি নৌবাহিনী। তাদের পরিচালনগত প্রতিবেদন অনুযায়ী, তেলের ট্যাংকার পারাপারের পথ পরিষ্কার করার চেষ্টাকালে মার্কিন বাহিনী নৌ-মাইনের বিস্ফোরণের মুখে পড়ে।

অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা একটি তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানি সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে, নৌ-চলাচলের ওপর জারি করা সতর্কতা ও বিধিনিষেধ উপেক্ষা করে ওই ট্যাংকারটি প্রবেশ করেছিল এবং সেটির শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। নৌ-মাইনের আঘাতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্বসমন্বয় ছাড়া প্রণালি দিয়ে চলাচলের বিষয়ে তেহরান বারবার সতর্ক করে আসছে, কারণ বিপজ্জনক এলাকায় চলাচলে নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে বলে তারা মনে করে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে প্রণালির প্রধান নৌ-চলাচল পথগুলো মাইনমুক্ত করা হয়েছে এবং তা যাতায়াতের জন্য নিরাপদ।

সূত্র: আল মায়াদিন 

ইরান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত