হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা চানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লাখাই থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল শাহীনের বাড়িতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার শামীম লাখাই ইউনিয়নের আমানউল্লাহপুর গ্রামের ওয়াহাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় বিচারিক আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শামীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার (২০ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

মতামত