বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ও ভিজিট ভিসা বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক তথ্য ও পরামর্শ প্রদানের লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘International Visa & Study Expo 2026’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হবিগঞ্জ প্রেস ক্লাবে Uproot Education and Immigration Services ও S3 Education-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন Uproot Education and Immigration Services-এর সিইও ও প্রতিষ্ঠাতা খান ইমরুল চৌধুরী। তিনি RCIC, ICCRC Member ও Canadian Notary Public হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি Habiganj Association of Canada, Ontario-এর সভাপতির দায়িত্বেও রয়েছেন।
অনুষ্ঠানে তিনি কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, শিক্ষার্থী ভিসা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং সঠিক তথ্য যাচাইয়ের বিষয়েও আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের সিনিয়র ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, স্কুল-কলেজের শিক্ষক ও প্রভাষকরা উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রফেসর জালাল উদ্দিন। আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন রুবেল আহমেদ চৌধুরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সাড়া পাওয়া গেছে। বিশেষ করে বিনামূল্যে কাউন্সেলিং পর্বে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সরাসরি অংশ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা ও ইমিগ্রেশন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।
Uproot Education and Immigration Services মূলত স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ভিসা ও ভিজিট ভিসা সংক্রান্ত পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে থাকে। ভবিষ্যতেও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে আন্তর্জাতিক শিক্ষা ও ভিসা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

মতামত