মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের কঠোর অবস্থান

সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক ভবনে তালা, টানা ৩ দিনের আন্দোলন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা ও হাসপাতাল কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবির পক্ষে অবস্থান জানান।

বিক্ষোভে সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি সহ অনেকে বক্তব্য রাখেন।

এর আগে রোববার থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ার জন্য শিক্ষকরা একাধিকবার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসেনি।

এদিকে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে টানা এক ঘণ্টারও বেশি আলোচনা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) সাথেও প্রায় আধঘণ্টা ফোনালাপ অনুষ্ঠিত হয়। যদিও কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েছে, শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট না হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল বুধবার সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

#শিক্ষার্থী_আন্দোলন #সুনামগঞ্জ_মেডিকেল #ক্লিনিক্যাল_ক্লাস

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক ভবনে তালা, টানা ৩ দিনের আন্দোলন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা ও হাসপাতাল কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবির পক্ষে অবস্থান জানান।

বিক্ষোভে সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি সহ অনেকে বক্তব্য রাখেন।

এর আগে রোববার থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ার জন্য শিক্ষকরা একাধিকবার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসেনি।

এদিকে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে টানা এক ঘণ্টারও বেশি আলোচনা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) সাথেও প্রায় আধঘণ্টা ফোনালাপ অনুষ্ঠিত হয়। যদিও কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েছে, শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট না হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল বুধবার সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত