ভিটামিন ‘এ’ সম্পূরক ও কৃমিনাশক কর্মসূচির আওতা সম্প্রসারণ এবং পুষ্টিগত ফলাফল উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। পুষ্টি ও স্বাস্থ্য অধিকারের উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। সভাটি বাস্তবায়ন করে এফআইভিডিবি সুনামগঞ্জ জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফআইভিডিবি সুনামগঞ্জ জেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা তুহিন আলম।
সভায় ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্টেশন এবং কৃমিনাশক কর্মসূচির গুরুত্ব ও এর আওতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিউট্রিশন অফিসার আসাদউল্লাহ আনসারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা শিশুদের পুষ্টি উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার আওতা আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬