শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ

শ্রীমঙ্গলে শুরু হারমনি ফেস্টিভ্যাল, উদ্বোধন পর্যটনমন্ত্রীর

ছবি: চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে উৎসবটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সরকার সম্প্রীতি, সংস্কৃতি সংরক্ষণ এবং এথনিক ট্যুরিজম বিকাশে কাজ করছে।

তিনি আরও বলেন, পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং সিলেট বিমানবন্দর সম্প্রসারণ নিয়েও কাজ চলছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কমিউনিটি ও এথনিক ট্যুরিজম বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে হারমনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা স্থান পেয়েছে। আয়োজকরা জানান, শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

#পর্যটননীতি #মৌলভীবাজার_সংবাদ #শ্রীমঙ্গল

চেকপোস্ট

শুক্রবার, ১৯ জুন ২০২৬

শ্রীমঙ্গলে শুরু হারমনি ফেস্টিভ্যাল, উদ্বোধন পর্যটনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে উৎসবটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সরকার সম্প্রীতি, সংস্কৃতি সংরক্ষণ এবং এথনিক ট্যুরিজম বিকাশে কাজ করছে।

তিনি আরও বলেন, পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং সিলেট বিমানবন্দর সম্প্রসারণ নিয়েও কাজ চলছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কমিউনিটি ও এথনিক ট্যুরিজম বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে হারমনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা স্থান পেয়েছে। আয়োজকরা জানান, শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত