শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩ জুলাই দিবাগত রাত অর্থাৎ ৪ জুলাই রাত প্রায় ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চুনারুঘাট থানার সহযোগিতায় চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকার সবুজ মিয়ার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি হলেন ফারুক মিয়া (৫০)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার মামলা নম্বর-১১, তারিখ ২৯ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪ ধারায় দায়ের করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে ফারুক মিয়াকে কঠোর পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩ জুলাই দিবাগত রাত অর্থাৎ ৪ জুলাই রাত প্রায় ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চুনারুঘাট থানার সহযোগিতায় চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকার সবুজ মিয়ার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি হলেন ফারুক মিয়া (৫০)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার মামলা নম্বর-১১, তারিখ ২৯ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪ ধারায় দায়ের করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে ফারুক মিয়াকে কঠোর পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত