মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা, চুক্তি সই অস্ট্রেলিয়া-ইউনিসেফের

ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফ।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

চুক্তির আওতায় পাওয়া অর্থ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩ হাজার ১৬২ কোটি টাকার (৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

এর আগে ২০১৭ সাল থেকে চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া মোট ১০ হাজার ৭৭০ কোটি টাকা (১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা প্রদান করেছে।

#রোহিঙ্গা_সংকট #অস্ট্রেলিয়া_সহায়তা #ইউনিসেফ_বাংলাদেশ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা, চুক্তি সই অস্ট্রেলিয়া-ইউনিসেফের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফ।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

চুক্তির আওতায় পাওয়া অর্থ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩ হাজার ১৬২ কোটি টাকার (৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

এর আগে ২০১৭ সাল থেকে চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া মোট ১০ হাজার ৭৭০ কোটি টাকা (১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) মানবিক সহায়তা প্রদান করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত