শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

আগস্ট ২৬-এ মুক্তি পেতে পারে যশের ‘টক্সিক’

যশের ‘টক্সিক’ মুক্তির তারিখ ঘোষণা, আগস্টেই পর্দায় রকি ভাই

সুখবর দিলেন দক্ষিণী সুপারস্টার ‘রকি ভাই’ যশ। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যশের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তি নিয়ে নতুন ঘোষণা এসেছে। একাধিকবার তারিখ পরিবর্তনের পর এবার ভক্তদের জন্য সুখবর দিলেন দক্ষিণী সুপারস্টার ‘রকি ভাই’ যশ।

রোববার নিজের এক্স (Twitter) হ্যান্ডেলে যশ জানান, সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে পারে বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। এর আগে মার্চ ও এপ্রিলসহ একাধিক সম্ভাব্য তারিখ ঘোষণা হলেও তা নানা কারণে পিছিয়ে যায়।

‘কেজিএফ’ খ্যাত এই তারকার পরবর্তী ছবিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিশেষ করে যশ পর্দায় কীভাবে নতুনভাবে হাজির হবেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।

মনস্টার মাইন্ড ক্রিয়েশন ও কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবির প্রেক্ষাপট নব্বইয়ের দশকের গোয়ার মাদকচক্র, অপরাধ জগত ও ক্ষমতার দাপটকে কেন্দ্র করে।

মেগাবাজেট এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং নয়নতারার মতো তারকারা।

পরিচালক গীতু মোহনদাসের এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। তবে মুক্তির পর বক্স অফিসে ‘টক্সিক’ কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

#যশ #টক্সিক #সিনেমা_আপডেট

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

যশের ‘টক্সিক’ মুক্তির তারিখ ঘোষণা, আগস্টেই পর্দায় রকি ভাই

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যশের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তি নিয়ে নতুন ঘোষণা এসেছে। একাধিকবার তারিখ পরিবর্তনের পর এবার ভক্তদের জন্য সুখবর দিলেন দক্ষিণী সুপারস্টার ‘রকি ভাই’ যশ।

রোববার নিজের এক্স (Twitter) হ্যান্ডেলে যশ জানান, সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে পারে বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। এর আগে মার্চ ও এপ্রিলসহ একাধিক সম্ভাব্য তারিখ ঘোষণা হলেও তা নানা কারণে পিছিয়ে যায়।

‘কেজিএফ’ খ্যাত এই তারকার পরবর্তী ছবিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিশেষ করে যশ পর্দায় কীভাবে নতুনভাবে হাজির হবেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।

মনস্টার মাইন্ড ক্রিয়েশন ও কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবির প্রেক্ষাপট নব্বইয়ের দশকের গোয়ার মাদকচক্র, অপরাধ জগত ও ক্ষমতার দাপটকে কেন্দ্র করে।

মেগাবাজেট এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং নয়নতারার মতো তারকারা।

পরিচালক গীতু মোহনদাসের এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। তবে মুক্তির পর বক্স অফিসে ‘টক্সিক’ কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত