শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

মোল্লাহাটে ভ্যানচালককে অচেতন করে ছিনতাই

মোল্লাহাটে ভ্যানচালককে অচেতন করে ছিনতাই
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে এক ভ্যানচালকের ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মোল্লাহাট থানা সংলগ্ন বোয়ালিয়া তেলের পাম্পের সামনে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জসিম শেখ (৩৪) দক্ষিণ কুশলী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল আনুমানিক ১১টা ২১ মিনিটের দিকে এক ব্যক্তি যাত্রী সেজে জসিম শেখ এর ভ্যানগাড়িতে ওঠেন। তিনি “সাগর পাম্প” এলাকায় যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া নেন। পরে বোয়ালিয়া তেলের পাম্পের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ভ্যানচালককে সেখানে নামিয়ে দেওয়ার কথা বলেন।

এসময় হঠাৎ তিনি ভ্যানচালকের মুখের সামনে অজ্ঞাত কোনো বস্তু ধরেন। এতে মুহূর্তের মধ্যেই জসিম শেখ অচেতন হয়ে পড়েন। পরে চক্রের অন্যান্য সদস্যরা এসে ভ্যানগাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, চোর চক্রের কোনো সদস্যকে শনাক্ত বা ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করা হোক।

#মোল্লাহাট #ভ্যানছিনতাই #চেতনানাশক

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

মোল্লাহাটে ভ্যানচালককে অচেতন করে ছিনতাই

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে এক ভ্যানচালকের ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মোল্লাহাট থানা সংলগ্ন বোয়ালিয়া তেলের পাম্পের সামনে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জসিম শেখ (৩৪) দক্ষিণ কুশলী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল আনুমানিক ১১টা ২১ মিনিটের দিকে এক ব্যক্তি যাত্রী সেজে জসিম শেখ এর ভ্যানগাড়িতে ওঠেন। তিনি “সাগর পাম্প” এলাকায় যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া নেন। পরে বোয়ালিয়া তেলের পাম্পের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ভ্যানচালককে সেখানে নামিয়ে দেওয়ার কথা বলেন।

এসময় হঠাৎ তিনি ভ্যানচালকের মুখের সামনে অজ্ঞাত কোনো বস্তু ধরেন। এতে মুহূর্তের মধ্যেই জসিম শেখ অচেতন হয়ে পড়েন। পরে চক্রের অন্যান্য সদস্যরা এসে ভ্যানগাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, চোর চক্রের কোনো সদস্যকে শনাক্ত বা ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করা হোক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত