মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
দীর্ঘদিন ধরে একজন পেশাদার সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি এবং মাদকবিরোধী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে আসছি। সম্প্রতি মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ ও প্রতিবেদন প্রকাশের জেরে একটি স্বার্থান্বেষী মহল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্র আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে।
আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনস্বার্থে সত্য প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিচালিত এ ধরনের অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
যারা পরিকল্পিতভাবে আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে আমার অবস্থান অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবাদকারী
মো. সোহাগ মিয়া
প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের জননী (মাধবপুর)
যুগ্ম সাধারণ সম্পাদক, মাধবপুর মডেল প্রেসক্লাব

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬