শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

ভূরুঙ্গামারীতে সরকারি দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বৃক্ষরোপণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দেরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

জেলা প্রশাসকের পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। এতে সরকারি কার্যক্রমের গতি ও সেবার মান আরও বাড়বে বলে আশা করছেন তারা।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #জেলা_প্রশাসক

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে সরকারি দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বৃক্ষরোপণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দেরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

জেলা প্রশাসকের পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। এতে সরকারি কার্যক্রমের গতি ও সেবার মান আরও বাড়বে বলে আশা করছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত