হবিগঞ্জের লাখাই উপজেলায় রাতের আঁধারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে আজমান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বাধায় কাটা দুটি গাছ আটক করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ সড়ক বিভাগকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী।
২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেইন রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাছ কাটার ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে আজমান মিয়ার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই এলাকায় ৮ থেকে ৯টি বড় ইউক্যালিপটাস (ক্লিপটার) গাছ রয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। এর মধ্যে কেটে ফেলা দুটি গাছের মূল্য প্রায় এক লাখ টাকা বলে ধারণা করছেন স্থানীয়রা।
অভিযুক্ত আজমান মিয়া মোড়াকরি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার মিয়া জানান, গাছগুলো সরকারি জায়গায় অবস্থিত। কাউকে না জানিয়ে রাতের আঁধারে আজমান মিয়া দুটি গাছ কেটে ফেললে স্থানীয়দের নিয়ে তাঁরা বাধা দেন এবং কাটা গাছ দুটি আটক করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক বলেন, “গাছগুলো সরকারি জায়গার। রাতের আঁধারে আজমান মিয়া গাছ কেটে পাচারের চেষ্টা করলে আমরা স্থানীয়দের সহায়তায় আটক করি।”
অন্যদিকে, অভিযুক্ত আজমান মিয়া দাবি করেন, গাছগুলো তাঁর নিজের এবং এ বিষয়ে তিনি যা ইচ্ছা তা-ই করবেন। রাতে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি যখন খুশি তখনই কাটব।” এ সময় তিনি মৌখিকভাবে ইউএনওর কার্যালয় থেকে অনুমতি নেওয়ার দাবিও করেন। তবে তাঁর এ দাবির বিষয়ে কোনো লিখিত অনুমতির তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, গাছ কাটার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আপাতত গাছ কাটা বন্ধ রেখে কর্তন করা গাছগুলো ঘটনাস্থলে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ২৬ নভেম্বর বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) সুহাইব হাসান আখন্দ ও তহশিলদার আবদুল কাইয়ুমকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে কর্তন করা গাছগুলো তহশিলদারের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকেও অবহিত করা হয়েছে। ঘটনাটি সড়ক বিভাগের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার বলেন, “আমি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় লাখাই উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জন চলছে। সরকারি সম্পত্তির গাছ কাটার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত