মূল পাতা

সারাদেশ

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদ সদস্য শ্যামল

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদ সদস্য শ্যামল

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে বোর্ডিং মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পূর্ণাঙ্গ রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। এ খাতকে আরও বিস্তৃত করা এবং শিক্ষিত মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, একসময় প্রাণিসম্পদ খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় ছিল না। তবে গত সময়ে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। পরের ছয় মাসে তা বেড়ে ১০ দশমিক ৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও হ্যাচিং ডিম রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য শ্যামল বলেন, এ অঞ্চলে অনেক মানুষ বেকার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে। এ অবস্থায় বেকার যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রাণিসম্পদ খাতে যুক্ত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের মানুষের দুধ ও মাংসের চাহিদা পূরণেও এ খাত ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন।

প্রাণিসম্পদ সংসদ সদস্য আলোচনা সভা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদ সদস্য শ্যামল
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদ সদস্য শ্যামল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে বোর্ডিং মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পূর্ণাঙ্গ রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। এ খাতকে আরও বিস্তৃত করা এবং শিক্ষিত মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, একসময় প্রাণিসম্পদ খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় ছিল না। তবে গত সময়ে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। পরের ছয় মাসে তা বেড়ে ১০ দশমিক ৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও হ্যাচিং ডিম রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য শ্যামল বলেন, এ অঞ্চলে অনেক মানুষ বেকার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে। এ অবস্থায় বেকার যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রাণিসম্পদ খাতে যুক্ত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের মানুষের দুধ ও মাংসের চাহিদা পূরণেও এ খাত ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত