কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর পশ্চিমপাড়া জামে মসজিদে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রায়হান আলী। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে তার সুমধুর আজান শুনে মুসল্লিরা মসজিদে ছুটে আসেন।
স্থানীয়দের কাছে তিনি শুধু একজন মুয়াজ্জিন নন, বরং এলাকার ধর্মীয় পরিবেশের পরিচিত ও সম্মানিত মুখ। ছোটবেলা থেকে একই কণ্ঠে আজান শুনে বড় হয়েছেন বহু মানুষ। মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা, নামাজের সময়সূচি ঠিক রাখা এবং মুসল্লিদের সহযোগিতাসহ নানা দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এত দীর্ঘ সময় মসজিদের খেদমত করলেও বর্তমানে তার মাসিক বেতন মাত্র ১ হাজার টাকা। এলাকাবাসীর দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য বেতনে সংসার চালানো কঠিন হলেও আল্লাহর সন্তুষ্টির আশায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রায়হান আলী।
স্থানীয় মুসল্লি ও সচেতন মহল তার দীর্ঘ ৪০ বছরের অবদানের যথাযথ মূল্যায়ন এবং সম্মানজনক বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬