টানা ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজী গ্রামে যাওয়ার সড়কের বটতলা মোড় সংলগ্ন একটি কালভার্ট ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় তিন চাকার যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল আরোহীরা জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকমে পারাপার হচ্ছেন। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬