পাবনার বেড়া উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।
সভায় উপস্থিত বক্তারা জুলাই শহীদ দিবস সফল ও সার্থকভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা হলরুমে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬