দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২২৯টি প্রান্তিক, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পৌর এলাকার ইয়াদ গার্ডেনের সামনে মানবিক সংগঠন “হিউম্যানিটি ফার্স্ট কানাডা”-এর অর্থায়নে এবং “হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ”-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কুরবানির মাংস তুলে দেন সমাজসেবী সুমা খাতুন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাংস পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের সময়ে এমন সহযোগিতা তাদের পরিবারের জন্য বড় সহায়তা ও আনন্দের উৎস হয়ে উঠেছে।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবতার সেবা। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬