বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

বিভ্রান্তিতে প্রবাসীরা

ফ্রান্সে ‘ঢাকা ক্লাব’ নিয়ে দ্বন্দ্ব, একই নামে দুই সংগঠন!

ছবি : সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ নাম নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। একই নামে দুটি সংগঠন কার্যক্রম শুরু করায় কোনটি প্রকৃত সংগঠন এবং কার বৈধতা রয়েছে—এ নিয়ে প্রবাসীদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা।

এক পক্ষের দাবি, ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ নামে তাদের সংগঠন আগে থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ফ্রান্সের আইন অনুযায়ী নিবন্ধিত। অন্য পক্ষের দাবি, ঢাকাবাসীদের নিয়ে তাদের সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও আনুষ্ঠানিক নিবন্ধন করা হয়নি; সম্প্রতি নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে তারা কার্যক্রম শুরু করেছে।

গত ২৬ জুলাই ফ্রান্সে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০২৫ সালে প্রতিষ্ঠিত ওই সংগঠনের কমিটিতে রানা রহমানকে সভাপতি এবং কামাল সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। এর এক মাসের মধ্যেই একই নামে আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করে। নতুন কমিটিতে হাফিজুর রহমান সভাপতি এবং আলী আক্কাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মির্জা সুমনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটিও ঘোষণা করা হয়।

আগের কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান, তাদের সংগঠন ফ্রান্সের আইন অনুযায়ী নিবন্ধিত এবং নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স নামে আমাদের রেজিস্ট্রেশন রয়েছে। কেউ একই নামে সংগঠন করতে চাইলে আইন মেনে করতে পারেন। এতে আমাদের আপত্তি নেই।

তার মতে, ‘ঢাকা’ বাংলাদেশের মানুষের পরিচয়ের একটি অংশ। তাই ঢাকার নাম ব্যবহার করে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আপত্তির কারণ নেই। মূল লক্ষ্য হওয়া উচিত প্রবাসীদের কল্যাণে কাজ করা।

অন্যদিকে নবগঠিত সংগঠনের নেতাদের দাবি, তাদের সংগঠন মূলত ঢাকা বিভাগের মানুষের প্রতিনিধিত্ব করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বলেন, “ঢাকা নামে সংগঠন হলে ঢাকা বিভাগের মানুষদের নিয়েই হওয়া উচিত। আমাদের সংগঠন আগে থেকেই ছিল, এখন নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়েছে।”

তাদের লক্ষ্য ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের মানুষের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

এদিকে গত ১৭ আগস্ট প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে দুই অধিবেশনে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে কাউন্সিলরদের সিদ্ধান্তে নির্বাচন কমিশনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের প্রধান ছিলেন দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজম খান, ফিরোজ লস্কর, এস এম মাসুদ রানা, মনির মোল্লা ও আসাদুজ্জামান সুমন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রিপন মজুমদার। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, মাসুদ পাঠান, অসিত ঘোষ, মাহবুব খান ও সায়েম মো. হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম সুইট, বিজয় বাইন, ডি. জে. রাফি, বাবু, ইকবাল হোসেন শাহিন, হৃদয় রহমান, শিশির রুবেল, প্রিন্স ও আল আমিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম হোসেন, অপু ঢালী, আমিনুল হক মাটি, মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, রফিকুল বেপারী, তৌহিদুর রহমান ও মানা হোসেন।

এ ছাড়া প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, উপ-প্রচার সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সালাম তালুকদার এবং মহিলা সম্পাদিকা হিসেবে শারমিন সুলতানার নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতারা জানান, ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবে তাদের সংগঠন।

তবে একই নামে দুটি সংগঠন আত্মপ্রকাশ করায় এখন বড় প্রশ্ন ফ্রান্সে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ কোনটি? এক পক্ষের নিবন্ধনের দাবি এবং অন্য পক্ষের দীর্ঘদিনের সাংগঠনিক অস্তিত্বের দাবির মধ্যে বিভ্রান্তি কাটাতে ভবিষ্যতে দুই সংগঠনের ভূমিকা কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

#ঢাকা_ক্লাব_ফ্রান্স #ফ্রান্স_প্রবাসী_বাংলাদেশি #বাংলাদেশি_প্রবাসী_সংগঠন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফ্রান্সে ‘ঢাকা ক্লাব’ নিয়ে দ্বন্দ্ব, একই নামে দুই সংগঠন!

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত