শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রহস্য ঘিরে তদন্ত শুরু

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার কুমিল্লায়

ছবি: চেকপোস্ট

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ কুমিল্লায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আইরিশ হোটেলের সামনে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

জানা গেছে, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পরিবারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলেন। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#কুমিল্লা_সংবাদ #নিখোঁজ_রহস্য #বাংলাদেশ_খবর

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার কুমিল্লায়

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ কুমিল্লায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আইরিশ হোটেলের সামনে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

জানা গেছে, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পরিবারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলেন। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত