সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

নাসিরনগরে রাস্তা-খাল দখলের অভিযোগ, ইউএনওর কাছে ইউপি সদস্যের আবেদন

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসাধারণের চলাচলের রাস্তা ও সরকারি খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. হুকুম আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।

আবেদনে অভিযোগ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলেরা—মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও জরুরি রোগীদের যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

এলাকাবাসীর পক্ষে ইউএনও বরাবর করা আবেদনে ইউপি সদস্য মো. হুকুম আলী বলেন, রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্ত করা জরুরি। তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা শনাক্ত করে তা অপসারণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী ও স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#নাসিরনগর #রাস্তা_দখল #খাল_দখলের_অভিযোগ

চেকপোস্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নাসিরনগরে রাস্তা-খাল দখলের অভিযোগ, ইউএনওর কাছে ইউপি সদস্যের আবেদন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত