গতকাল (১২ তারিখ) শুক্রবার Educational Excellence Support Scheme (EESS) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,গংগাচড়া উপজেলা আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা রায়হান সিরাজী।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা ঘুরে দেখেন এবং তরুণদের সৃজনশীল চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা ও জাতির নেতৃত্ব দেবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।”
তরুণ মেধার বিকাশ ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬