চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ লিটার চোলাই মদসহ মোসা. ফাইনুর বিবি (৪৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানার কাঞ্চনতলা-২ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ফাইনুর বিবি কাঞ্চনতলা-২ গ্রামের মো. আজিজুল হকের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি টিম এলাকায় অভিযান চালায়। এ সময় ফাইনুর বিবির হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬