বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উন্নত সেবার প্রত্যাশায় স্থানীয়দের স্বস্তি

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সভাপতি ডা. কে এম বাবর

হাসপাতালে নতুন সভাপতি ডা. কে এম বাবর। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এমপি ও চিকিৎসক ডা. কে এম বাবর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট মহলের মতে, এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণেও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই নিয়োগকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্ব হাসপাতালের সেবার মান আরও উন্নত করবে।

#গোপালগঞ্জ #স্বাস্থ্যখাত #হাসপাতালব্যবস্থাপনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সভাপতি ডা. কে এম বাবর

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এমপি ও চিকিৎসক ডা. কে এম বাবর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট মহলের মতে, এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণেও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই নিয়োগকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্ব হাসপাতালের সেবার মান আরও উন্নত করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত