সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

খুলনায় মেয়ের খাবার কিনতে বেরিয়ে শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রোববার ৮ নভেম্বর রাত ৮ টার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমানের বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকায় পাইপের মোড়ে। তিনি রুপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে গুলি ছুড়তে দেখেন। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি বলে দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে। গুলিটি তার বা পাশের পাজরের ঠিক নিচে বিদ্ধ হয়৷ পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে। সহকারী কমিশনার ( খুলনা জোন) মোঃ শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কি কারনে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো: লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খুলনায় মেয়ের খাবার কিনতে বেরিয়ে শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত