সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
চেকপোস্ট

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত 

  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পন্য মেলা শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মাঝে পুরস্কার বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার ৮ নভেম্বর খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য " করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ "। দিবসটি উপলক্ষ্যে আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে হুইপ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই সামগ্রীক পরিবর্তন সম্ভব। সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা এখন আমাদের সামনে। প্রতিকুল পরিবেশে টিকে থেকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো কেউ পিছিয়ে থাকবে না সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, সমবায়ীদের সহজ শর্তে ঋন প্রদানের ব্যবস্থা করা হবে। তরুণ - তরুনীদের চাকুরীর আশায় বসে না থেকে সমাবায়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রযোজনীয় সহযোগীতা করবে। সবাই সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে আগামীতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) সিফাত মেহনাজ, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম তুহিন, অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো: নরুন্নবী। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমবায় অফিসার মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ীরা বক্তব্যে রাখেন। সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ২০১৯ টি। অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন ক্যাটাগরিতে ৭ টি শ্রেষ্ঠ সমাবায় সমিতির সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর সরকারি ছুটি থাকার কারনে আজ জাতীয় সমবায় দিবস পালিত হয়।

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত