রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ওমানে ঈদে মিলাদুন্নবী, প্রবাসীদের জমজমাট আয়োজন

ওমানে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন। ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আল খোয়ারের একটি হোটেলে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুল ইসলাম। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা, হামদ-নাত এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী, ক্লাবের বিভিন্ন উইংয়ের সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে প্রবাসীদের নবীজীর জীবন অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী (সা.)-এর স্মরণে দোয়া এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

#প্রবাসী_বাংলাদেশি #ঈদে_মিলাদুন্নবী #ওমান

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ওমানে ঈদে মিলাদুন্নবী, প্রবাসীদের জমজমাট আয়োজন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ওমানের রাজধানী মাস্কাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আল খোয়ারের একটি হোটেলে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুল ইসলাম। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা, হামদ-নাত এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী, ক্লাবের বিভিন্ন উইংয়ের সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে প্রবাসীদের নবীজীর জীবন অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী (সা.)-এর স্মরণে দোয়া এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত