বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ

উত্তর বাসাবোতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: চেকপোস্ট

রাজধানীর উত্তর বাসাবো এলাকায় ৬ কেজি গাঁজাসহ মো. নয়ন মাতুব্বর (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা ৫ মিনিটে উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো বিলাস ট্রেইলারিং অ্যান্ড ফেব্রিক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা নয়ন মাতুব্বরকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরে আদালতে প্রেরণ করা হয়।

#মাদকবিরোধী_অভিযান #ঢাকা #সবুজবাগ

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

উত্তর বাসাবোতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রাজধানীর উত্তর বাসাবো এলাকায় ৬ কেজি গাঁজাসহ মো. নয়ন মাতুব্বর (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা ৫ মিনিটে উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো বিলাস ট্রেইলারিং অ্যান্ড ফেব্রিক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা নয়ন মাতুব্বরকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরে আদালতে প্রেরণ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত