সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

পুলিশ কোনো দলের নয় কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আপনারা কোনো দলের নন, আপনারা আইনের রক্ষক এটি সবসময় মনে রাখতে হবে।সোমবার ১১ মে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সাপ্তাহিক ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক ভিত্তির ওপর।তিনি আরও বলেন, কোনো সরকার বা ব্যক্তি চিরস্থায়ী নয় এটি যেমন সত্য, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়। তাই দায়িত্ব পালনে সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।পুলিশ প্রশাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের সাফল্যের জন্য দক্ষ, সৎ ও নিরপেক্ষ পুলিশ বাহিনীর বিকল্প নেই। মানুষের বিপদে প্রথম আশ্রয়স্থল হিসেবে পুলিশকেই বিবেচনা করা হয়।মব ভায়োলেন্স প্রতিরোধে পুলিশের আস্থা অর্জনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা থাকলে অনেক সমস্যার প্রাথমিক পর্যায়েই সমাধান সম্ভব।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নাশকতা প্রতিরোধে কঠোর থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কেউ যেন কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয় অপরাধই হবে মূল বিবেচ্য বিষয়। তিনি আরও জানান, সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে কাজ করছে, যাতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে।

পুলিশ কোনো দলের নয় কঠোর বার্তা প্রধানমন্ত্রীর