বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না-সাধারণ সম্পাদক নয়ন

ঢাকা: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, নতুন এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার উদ্যোগ জোরদার করা হবে।

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না-সাধারণ সম্পাদক নয়ন