সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৬: বাংলাদেশের ৫ তরুণ অর্থনীতিবিদের চীন যাত্রা

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (IEO) ২০২৬-এ অংশ নিতে আগামী জুলাইয়ে চীনের শেনঝেন শহরে যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO)-এর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মানসুরুল হক।বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) জানায়, আগামী ১২ থেকে ২০ জুলাই ২০২৬ চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে পাঁচ সদস্যের একটি মেধাবী দল।২০১৯ সালে যাত্রা শুরু করা BDEO দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতির জ্ঞান বিস্তার ও বিশ্লেষণধর্মী দক্ষতা উন্নয়নে কাজ করছে। ২০২৬ সালে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় আয়োজিত জাতীয় পর্যায়ের কার্যক্রমে অংশ নেয় ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। চার ধাপের কঠোর বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিত হয় চূড়ান্ত পাঁচ সদস্যের দল।বাংলাদেশ দলের সদস্যরাফারাবিদ বিন ফয়সাল মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলফারিহা তাসনিম মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজজাইফ বিন মোর্শেদ মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজপ্রান্ত ঘোষ মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলফাইয়াদ সালেহীন আহমেদ স্কলাস্টিকাদলনেতা ও পর্যবেক্ষকমো. আল আমিন পারভেজ সভাপতি, কার্যনির্বাহী কমিটি, BDEO (দলনেতা)রাফিদ আবরার সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, BDEO (দলনেতা)মো. আল আমিন রাকিব হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, BDEO (পর্যবেক্ষক)আয়োজকরা জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি তুলে ধরাই এ অংশগ্রহণের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৬: বাংলাদেশের ৫ তরুণ অর্থনীতিবিদের চীন যাত্রা