রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে চঞ্চল-পূজা-নাদিয়ারা, সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা

বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস আর সমর্থনের লড়াই। রোববার (২৮ জুন) সকালে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মাতেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। পুরো ম্যাচে শুরু থেকে মাঠে না থাকলেও বদলি হিসেবে নেমে গোল করেন লিওনেল মেসি, যা ভক্তদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।চিত্রনায়িকা পূজা চেরী আর্জেন্টিনার জার্সি পরে বল হাতে নিজের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রতিটি গোল, প্রতিটি কান্না, আর প্রতিটি বিজয়ে—সবসময় আর্জেন্টিনার সঙ্গেই আছি। চিরকালের ভালোবাসা।’অভিনেতা, মডেল ও গায়ক চঞ্চল চৌধুরীও প্রিয় দলের জয় উদযাপন করেছেন ভিন্নভাবে। ফেসবুকে মেসির ছবি পোস্ট করে রসিকতার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’অন্যদিকে, চিত্রনায়িকা নাদিয়া সরাসরি গ্যালারিতে বসেই উপভোগ করেছেন ম্যাচটি। মাঠ থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আগেই প্রিয় দলকে শুভকামনা জানিয়েছিলেন তিনি।ব্রাজিলের সমর্থক হলেও অভিনেতা আব্দুন নূর সজল আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না।’মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদও নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে মেসির ছবি শেয়ার করে লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারেনি দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি-কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি-কিকে পেনাল্টির চেয়েও ভালো গোল করে! এভাবেই গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’অভিনেত্রী কেয়া পায়েল, যিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক, জয়ের পর মজার ছলে লিখেছেন, ‘হ্যাঁ ভাই, আজও জিতে গেলাম।’এ ছাড়া তৌসিফ মাহবুব, নিলয় আলমগীরসহ আরও অনেক শোবিজ তারকা সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার জয়ে নিজেদের উচ্ছ্বাস ও শুভেচ্ছা প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে চঞ্চল-পূজা-নাদিয়ারা, সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা