মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন সভা, পরিকল্পিত নগরায়ণে জোর

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।সভায় বক্তব্য দেন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমির আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. রুহুল আমিন মোল্লা, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য মো. মকবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা।কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে কার্যকর সমন্বয়, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং অংশীজনভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের পরামর্শকরণ সভা ভবিষ্যতে পরিকল্পিত নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন সভা, পরিকল্পিত নগরায়ণে জোর