সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

গবেষণা চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে জাবিপ্রবি রিসার্চ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল চিন্তাধারা বিকাশে “IdeaSpark: Fresher Research Showcase” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে JSTU Research Society। সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও গনিত বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে রঙিন পোস্টার পেপার ও কলম বিতরণ করা হয়। পরে JSTU Research Society কর্তৃক নির্ধারিত বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণাধর্মী ও সৃজনশীল টপিক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি টপিক নির্বাচন করে তাৎক্ষণিকভাবে পোস্টার তৈরি ও উপস্থাপনার প্রস্তুতি নেয়। এ কার্যক্রমের জন্য নির্ধারিত সময় ছিল ২৫ মিনিট।পোস্টার তৈরির নির্ধারিত সময় শেষে সংগঠনটির চেয়ারপারসনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। পরে উপাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়।আয়োজনটি নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে  ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাদের মতে, এ ধরনের আয়োজন গবেষণা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী ইইই বিভাগের এক শিক্ষার্থী জানান," এই রকম আয়োজন আমাদের জন্যএকদম নতুন। নতুন অভিজ্ঞতা পাচ্ছি, ভালো লাগছে। এতো অল্প সময়ে একটা বিষয় নিয়ে উপস্থাপন করা আসলেই চ্যালেঞ্জিং "।পরবর্তীতে সম্মানিত এডভাইজর বোর্ডের সদস্যরা বিচারকের দায়িত্ব পালন করেন এবং অংশগ্রহণকারীদের পোস্টার ও উপস্থাপনা মূল্যায়ন করেন। বিচার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেন ফিশারিস বিভাগের দীপ্ত কুমার সরকার এবং জিওলজি বিভাগের আব্দুল আজিম, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন ফিশারিস বিভাগের সাবেকুন নাহার এবং ম্যানেজমেন্ট বিভাগের যুমা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ফিশারিস বিভাগের রাহিমুল রাফি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য দুপুরের নাস্তার আয়োজন করা হয়। প্রাণবন্ত ও সৃজনশীল এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে গবেষণামুখী চিন্তাধারা ও তাৎক্ষণিক উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গবেষণা চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে জাবিপ্রবি রিসার্চ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ