আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে ভূরুঙ্গামারীতে উল্লাস, মেসি ধ্বনিতে মুখর জনপদ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আনন্দ-উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকেরা।রোমাঞ্চে ভরা ম্যাচে আর্জেন্টিনা শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।জয়ের বাঁশি বাজতেই উপজেলার বিভিন্ন এলাকায় সমর্থকেরা আকাশি-সাদা পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। অনেকেই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন, বাজি ফোটান এবং ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে জয় উদযাপনের ছবি ও ভিডিও। শুভেচ্ছা বার্তায় ভরে যায় সমর্থকদের টাইমলাইন।সমর্থকদের ভাষ্য, শেষ মুহূর্তের এই জয় ছিল অত্যন্ত আবেগঘন ও স্মরণীয়। দলের দুর্দান্ত প্রত্যাবর্তনে তারা উচ্ছ্বসিত এবং আগামী ম্যাচেও আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আশাবাদী।