রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের জনসভা, গণতন্ত্র ও সুশাসনের দাবিতে সমাবেশ

জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জুলাই) সন্ধ্যার আগে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।বক্তব্যে তিনি ইসকন, ভারত এবং আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন। এসব বক্তব্য তাঁর নিজস্ব রাজনৈতিক বক্তব্য হিসেবে জনসভায় উপস্থাপিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, এনসিপির জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস, এবি পার্টির সভাপতি সুলতান মো. শামসুজ্জামান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।জনসভায় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের জনসভা, গণতন্ত্র ও সুশাসনের দাবিতে সমাবেশ