রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর তত্ত্বাবধানে একটি বিশেষ টিম ১৬ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার কানসাট মিলিকমোড় ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে এসআই (নিরস্ত্র) ডি কে তনয় কুমার সঙ্গীয় ফোর্সসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে আনুমানিক ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর গ্রামের মো. এনামুল হক ওরফে ভেন্সু (৪১) এবং ভোলাহাট উপজেলার দুর্গাপুর ফাসিটোলা গ্রামের মো. সাকিম (২৯)।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার