বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

হেফজখানা নির্মাণে হামলা, রামগতিতে আহত বীর মুক্তিযোদ্ধার সন্তান

লক্ষ্মীপুরের রামগতিতে একটি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জমির মালিকের পরিবার ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। হামলায় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীনের পুত্র সুমনসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রবরোড়স্থ মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্যে ৬৩ শতক জমি ক্রয় করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। তবে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগীদের দাবি, জমিটি স্থানীয় একটি পক্ষ অবৈধভাবে দখলে রেখেছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়।আজ সকালে জমিতে বালি ভরাটের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমনসহ কয়েকজন আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হেফজখানা নির্মাণে হামলা, রামগতিতে আহত বীর মুক্তিযোদ্ধার সন্তান