বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মদিনার দিকে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদি জোটের

পবিত্র মদিনা অঞ্চলের দিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় বলে জানিয়েছে জোটের পক্ষ।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হুতিদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে ছোড়া হয়েছিল।এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। অল্প সময়ের জন্য জারি থাকা ওই সতর্কতার পরই ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর সামনে আসে।তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্য, ক্ষয়ক্ষতি কিংবা এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মদিনার দিকে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদি জোটের