বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

বরেন্দ্র চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন, শুভেচ্ছা জানালেন এডভোকেট আরাফাত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এ উপলক্ষে জিয়া সাইবার ফোর্স, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক সদস্য এডভোকেট মোঃ আরাফাত হোসেন এক অভিনন্দন বার্তায় তাকে শুভেচ্ছা জানান।তিনি বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন দক্ষ, অভিজ্ঞ এবং তৃণমূল থেকে উঠে আসা নেতা। তার নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আরাফাত হোসেন আরও উল্লেখ করেন, কৃষি ও কৃষকের অধিকার আদায়ে তুহিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে প্রশাসনিক গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিয়া সাইবার ফোর্স, নওগাঁ জেলা শাখার পক্ষ থেকেও নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

বরেন্দ্র চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন, শুভেচ্ছা জানালেন এডভোকেট আরাফাত